মুসলিম হাই স্কুল ময়মনসিংহ

স্থাপিত-১৯৪৩ ইং স্কুল কোড-৭২৭৭, এম পিও কোড --, EIIN-111832

ডাকঘর- সদর ময়মনসিংহ,জেলা -ময়মনসিংহ

মোবাইল-০১৭১৬৮০৭১১৩,ইমেইল- muslimhs111832@gmail.com

প্রধান শিক্ষকের বানীঃ

মুসলিম হাই স্কুল , ময়মনসিংহ
Muslim High School, Mymensingh

প্রধান শিক্ষকের বানীঃ
বর্তমান যুগ স্মার্ট যুগ। আর সক্রিয়, নিয়মিত, পরিমাপযোগ্য, টেকসই ও সময়োপযোগী কার্যক্রমই হলো
Smart বাংলাদেশ। এই লক্ষ্য অর্জন করার পূর্ব শর্ত হচ্ছে smart শিক্ষা ব্যাবস্থা। আমাদের এই
ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুলটি ১৯৪৩ সালে শিক্ষানগরী ময়মনসিংহের প্রাণকেন্দ্রে স্থাপিত হয়ে শিক্ষা
বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। শিক্ষা বেবস্থা আরও সহজিকরনে, অবাধ তথ্য আদান প্রদানের
লক্ষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিকতায়
মুসলিম হাই স্কুল দুরবার গতিতে এগিয়ে যাচ্ছে smart বাংলাদেশ গড়তে। আমি অত্যন্ত আনন্দের সাথে
জানাচ্ছি যে তথ্য ও প্রযুক্তি নির্ভর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়, তথ্যের অবাধ নিশ্চিত করার লক্ষ্যে
আমাদের প্রাচীন বিদ্যাপীঠ মুসলিম হাই স্কুলও বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাত
ধরে internet জগতে প্রবেশ করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ
করে অত্র প্রতিষ্ঠান ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য সরকারি,
বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এর মাধ্যমে
সচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষ্যা ব্যাবস্থা, সুষ্ঠু, সুন্দর একটি সমাজ
ও রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র অভিপ্রায়। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট কার্যক্রম
বর্তমান সরকারের “smart বাংলাদেশ” অগ্রণী ভুমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যাবহার
নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান উন্নতি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ লক্ষ্যে ওয়েবসাইটের
যথাযথ ব্যাবহারের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
সর্বোপরি, এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল কলা-কৌশলীদের জানাই আন্তরিক অভিনন্দন।

মোঃ জালাল উদ্দিন
প্রধান শিক্ষক
মুসলিম হাই স্কুল, ময়মনসিংহ

Scroll to Top