শিক্ষা নগরী খ্যাত ময়মনসিংহ জেলা। এ জেলায় বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বর্তমান। ইংরেজ ইষ্ট ইন্ডিয়া শাসনামলে মুসলিম শিক্ষার্থীদের জন্য মানসম্মত কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় স্থানীয় শিক্ষিত, গণ্যমান্য, বিদ্যানুরাগী ব্যাক্তিবর্গগণ মুসলিম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করে এবং সম্মিলিত প্রচেষ্টায় ১১, শ্যামাচরণ রায় রোডে ময়মনসিংহ মুসলিম পলিটেকনিক হাই স্কুল নামে ১৯৪৩ সালে এই বিদ্যাপীঠ স্থাপনের মাধ্যমে শুভ সুচনা হয় যা ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মত স্বীকৃতি লাভ করে। ১৯৪৫ সালে বিজ্ঞান ও মানবিক শাখায় এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ এবং ভালো ফলাফল অরজন করে। ১৯৬৪ সালে মুসলিম হাই স্কুল নামকরণ হয়। কালের বিবর্তনে ১৯৭৩ সালে ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক বাণিজ্য শাখার স্বীকৃতি লাভ করে এবং ১৯৭৪ সালে অত্র বিদ্যালয় থেকে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। বর্তমান প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৪ সালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, কৃষি, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় খোলার অনুমতি লাভ করে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ময়মনসিংহ জেলায় একমাত্র ” শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব” প্রাপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সাল পর্যন্ত স্বীকৃতির মেয়াদ বোর্ড বর্ধিত করা হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত দক্ষতার সংগে ময়মনসিংহ সদর উপজেলাসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা পর্যায় থেকে আগত শিক্ষার্থীরাও এই বিদ্দালয়ে শিক্ষা গ্রহণ করে দেশে ও বিদেশে ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুলের সুনাম ধরে রেখেছে। বিদ্যালয়টি নিয়মিত পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।