সভাপতির বানী
মুসলিম হাই স্কুল, ময়মনসিংহ
Muslim High School, Mymensingh
সভাপতির বানীঃ
আসসালামু আলাইকুম,
সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের
শিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা। যুগান্তরের ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুল প্রায় শতবর্ষ সময় ধরে এই
জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক
অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এই প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। মাননীয়
প্রধাণমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার
মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী
শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি
দক্ষ্য ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্তাবধানে এক ঝাক মেধাবী ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে
পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবকগণ, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের
সার্বিক সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি।
জনাব মোঃ পারভেজ মিন্টু
সভাপতি, পরিচালনা পর্ষদ
মুসলিম হাই স্কুল